আবারও মঞ্চে আসছে “আই কান্ট ব্রিদ”
নিপীড়নের বাস্তবতা ও মানুষের অবরুদ্ধ কণ্ঠস্বর নিয়ে নির্মিত অনসাম্বল থিয়েটারের নাটক “আই কান্ট ব্রিদ”। আগামী ২৩ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
এতে একক অভিনয় করেছেন আবুল মনসুর।
নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যকার জুয়েল কবির।